ঢাকাSunday , 22 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

থামছে না অসাধু ব্যবসায়ীরা: নওয়াবেঁকীতে আবারো ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


March 22, 2020 9:31 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : করোনা ভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের দৌরত্ন থামছেই না। শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে আবারো ৩ ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতের ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার সর্ববৃহৎ হাট-বাজার নওয়াবেঁকী বাজারে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. আবুজর গিফারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী জানান, ‘মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্যে চাউল বিক্রি করায় চাউল ব্যাবসায়ী শাহ-আলমকে ৫ হাজার টাকা ও গাজী ষ্টোরকে ১০ হাজার টাকা এবং আল-আমিন ষ্টোরকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারের চায়ের দোকান বন্ধ করা সহ গণ-জমায়েত এড়িয়ে চলার নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।