কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (২২মার্চ) কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের উদ্যোগে এই লিফলেট ও মাক্স বিতরণ করা হয়। এসময় তিনি পাঁচ ওয়াক্ত নামাজ অন্তে মহান আল্লাহর কাছে করোনা থেকে মুক্তির জন্য দোয়া করতে কুলিয়ার সকল মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানান এবং পাশাপাশি আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার কথা বলেন। এসময় কুলিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
