ঢাকাSaturday , 21 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকীতে দ্রব্যমূল্য বেশি নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


March 21, 2020 9:16 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নওয়াবেঁকীতে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২০ মার্চ) সকালে উপজেলার সর্ববৃহৎ হাট-বাজার নওয়াবেঁকী বাজারে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চাউল, পেঁয়াজ, রশুনসহ প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্য বেশি নেওয়ায় খাদিজা এজেন্সির (পেঁয়াজ ব্যবসায়ী) মনিরুজ্জামান মনিকে ১৫ হাজার টাকা, কৃষ্ণ স্টোরকে ৮ হাজার, বিসমিল্লাহ চাউল ভান্ডার ৭ হাজার, চাউল ব্যবসায়ী ওহাবকে ৭ হাজার, রফিকুলকে ৮ হাজার, পরিতোষকে ৭ হাজার, রফিকুল ইসলামকে ৭ হাজার, শাহ আলামকে ৭ হাজার, জবেদ আলীকে ৭হাজার ও ফকির চাউল ভান্ডারের মালিককে ৭ হাজার টাকা সহ সর্বমোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন টি স্টল দোকানদারদের দোকান বন্ধ করা সহ গণ-জমায়েত এড়িয়ে চলার নির্দেশ প্রদান করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।