প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক ভোরের পাতা’র সম্পাদক, এফবিসিসিআই’র পরিচালক, ভোরের পাতা গ্রæপ ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান সিআইপি’র পিতা কাজী আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর (ইন্না লিল্লাহে…….রাজেউন)। বৃহস্পতিবার ভোর রাত ৩টা ৩০ মিনিটে ঢাকার রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভাকাক্সক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় এবং বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। কাজী আব্দুল মান্নানের মৃত্যুতে তার রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য কালিদাস রায়, হাবিবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
