আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়ায় মকবুল হোসেনের মৎস্য ঘের থেকে মাঝ রাতে ৬০ বছরের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। ইউপি সদস্য রামপদ সানা জানান, বুধবার গভীর রাতে মকবুল হোসেনের মৎস্য ঘেরে ওই বৃদ্ধা পানির মধ্যে কাঁদছিল। পার্শ্ববর্তী ঘের মালিক আ: রাজ্জাক কান্নার শব্দ শুনে স্থানীয় গ্রাম পুলিশ মিজানুর রহমান ও পার্শ্ববর্তী লোকজনকে সঙ্গে নিয়ে বৃদ্ধাকে পানি থেকে উপরে তোলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমúেøক্সে ভর্তি করা হয়। তবে ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন হওয়ায় নাম ঠিকানা কিছুই বলতে পারেনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
