নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী সিহাব কে আটক করেছে র্যাব-৬। বুধবার (১৮ মার্চ) রাতে র্যাব’র সদস্যরা প্রতাপনগর ইউনিয়নের নাকনা এলাকা থেকে ৯শ’ ৩০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। সিহাব শ্যামনগর উপজেলার পাখিমারী গ্রামের রশিদ গাজীর ছেলে। এ বিষয়ে আশাশুনি থানায় ১৯(৩)২০ নং একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া আশাশুনি থানা অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে বিভিন্ন মামলায় বুধবার রাতে এএসআই পূর্ণানন্দ হরি খরিয়াটি গ্রামের মোকছেদ আলী মোড়লের ছেলে রবিউল ইসলাম মোড়ল, এএসআই নাজিম উদ্দীন বাসুদেবপুর গ্রামের হাজির উদ্দীন মোড়লের ছেলে বিল্লাল হোসেন মোড়ল ও এএসআই কায়ছারুল ইসলাম নাকতাড়া গ্রামের মৃত মিরাজ মাহামুদের ছেলে মোরাদ হোসেনকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
