ঢাকাWednesday , 18 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

admin
March 18, 2020 10:17 pm
Link Copied!

শ্যামনগর অফিস : শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন শ্রেণির আইসক্রিম ও পেপসির দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সহ মালামাল গুলো প্রেসক্লাবের সামনে বিনষ্ট করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী। সূত্র জানায়, বুধবার (১৮ মার্চ) সকালে শ্যামনগর শহীদ মুক্তিযোদ্ধা সড়কের দুই আইসক্রিম ব্যবসায়ী বিএসটিআই অনুমোদন বিহীন ভেজাল রং মেশানো, তারিখ বিহীন পেপসি ও বিভিন্ন শ্রেণির আইসক্রিম বিক্রির সময় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার তাদের আটক করেন। আটককৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের মৃত শোকর আলী ছেলে ইবাদুল ইসলাম ও একই উপজেলার সিয়াবা গ্রামের আনসার আলী ছেলে রুহুল আমিন। এরপর ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইনে তাদের ২জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিকাশ বাবু ও শ্যামনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।