ঢাকাWednesday , 18 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় তিন দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

admin
March 18, 2020 10:06 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৩দিন ব্যাপী মৎস্য চাষি ও মৎস্যজীবীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। । কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহওনেওয়াজ প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কলারোয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সাসটেনাবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রোজেক্ট ২০২০ এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষি ও মৎস্যজীবীরা এ মৎস্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল। এ সময় আরো উপস্থিত থেকে আলোচনা করেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, হারুনার আর রশিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্য চাষি ও মৎস্যজীবীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।