ঢাকাWednesday , 18 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা প্রতিরোধে দেবহাটায় থানায় প্রবেশে হাত ধোয়ার ব্যবস্থা করলেন ওসি

admin
March 18, 2020 9:51 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : বিশ্বব্যাপী চলমান আতঙ্ক করোনা সুরক্ষায় দেবহাটা থানায় প্রবেশে মুখে হাত ধোয়ার ব্যবস্থার উদ্বোধন করেছেন ওসি বিপ্লব কুমারা সাহা। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ওসির ব্যক্তি উদ্যোগে থানায় প্রবেশ মুখে পানির ট্যাপ ও হ্যান্ড ওয়াশের মাধ্যমে এই কাজের উদ্বোধন করা হয়। এ সময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, এসআই আসিফ মাহমুদ, দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিমসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। ওসি জানান, ‘পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় দেবহাটা থানা কম্পাউন্ডে সকলের করোনা ভাইরাস সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য হাত ধোয়ার এই ব্যবস্থা করা হয়েছে’। এছাড়া সবাইকে বর্তমান বৈশিক সমস্যা করোনায় আতঙ্কিত না হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপদ থাকার আহŸান জানান এবং থানায় কর্মরত সকলকে কমপক্ষে ২০ সেকেন্ড হ্যান্ড ওয়াশ দিয়ে দুই হাত ধৌত করে থানায় প্রবেশ করার নির্দেশ প্রদান করেন। তবে ওসির এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।