সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা ০১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মÐল, সমবায় অফিসার করিমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাইফুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, আ’লীগ নেতা আব্দুস সামাদ, শ্রমিকলীগ সভাপতি ঢালী মো.সামছুল আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সূর্যোদয়ের সাথে সাথে আশাশুনি থানা চত্বরে ৩১ বার তোপধ্বনি ও সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে বঙ্গবন্ধুর বিভিন্ন ভিডিও ক্লিপ ও ফুটেজ প্রদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে ও মিষ্টি বিতরণ করে দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন ইউএনও মীর আলিফ রেজা। এ সময় উপরোক্ত অতিথিবৃন্দের সাথে যুক্ত হন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, পিআইও সোহাগ খান, কৃষি অফিসার রাজিবুল হাসান, যুব উন্নয়ন অফিসার এসএম
আজিজুল ইসলাম, পরিবার কল্যাণ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে পরিষদ চত্বরে মুজিব বর্ষে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে ১০ জন ভিক্ষুককে গাভি, ছাগল ও ভ্যান প্রদান করা হয়। এছাড়া গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দুপুরে এতিমখানা ও হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে রাত ৮ টায় ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষে কেন্দ্রীয় কর্মসূচি প্রোজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। দিবসটি উপলক্ষে আশাশুনি থানা ও উপজেলা পরিষদে আলোকসজ্জার আয়োজন করা হয়।
