ন্যাশনাল ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার (১৮ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সোমবার (১৬ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এর আগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি জানিয়েছিলেন। একইসঙ্গে এ বিষয়ে বিকেলে আদেশ জারি হবে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীদের বাড়িতে রাখতে হবে। এসময়ের মধ্যে কোচিং সেন্টারও বন্ধ রাখতে হবে। কোনোভবে শিক্ষার্থীদের বাড়ির বাইরে রাখা যাবে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
