ঢাকাMonday , 16 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক মিনির ছোট ভাই এর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন


March 16, 2020 7:46 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক ও ইটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি জি.এম. মনিরুল ইসলাম মিনি’র ভাই ও শহরের  দক্ষিন পলাশপোলস্থ মরহুম জি এম এ জব্বারের ছোট ছেলে রাব্বি ফিসের স্বত্ত্বাধিকারী বিশিষ্ঠ ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বাচ্চু সোমবার সকাল ৭টায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজেউন)।

তিনি লিভার জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোন ও আত্মীয় স্বজনসহ অসংখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন। ১৭ মার্চ মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরা শহরের কামালনগর ইদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে রসুলপুর কবরস্থানে বাব-মা’র কবরের পাশে তাকে দাফন করা হবে।

তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থসম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।