ঢাকাSunday , 15 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাড়ে ৫ মাস পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পেঁয়াজ আমদানি শুরু

admin
March 15, 2020 10:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুর ১ টা থেকে ভারতীয় পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করতে শুরু করে। ট্রাক প্রতি ২০/২২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে। প্রথম দিনে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় ৮৮ ট্রাক পেঁয়াজ আমদানির অপেক্ষায় রয়েছে বলে আমদানিকারক সূত্রে জানা গেছে। ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, ‘প্রতি টন পেঁয়াজ ৩’শ ৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। খুলনার মেসার্স হামিদ এন্টারপ্রাইজ, রাজবাড়ীর মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ ও সাতক্ষীরার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজসহ একাধিক আমদানিকারক এ পেঁয়াজ আমদানি করছেন। তবে, সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকা পর্যন্ত। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ভারত সরকার অভ্যন্তরীন সংকটের কারণে পিঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।