শ্যামনগর অফিস : শ্যামনগর থানা এলাকায় করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে করণীয়-বর্জনীয় বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধনও করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১ টায় অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন আলম চৌধুরী, এস আই মো. খবির হোসেন শ্যামনগরের সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন ও করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বর্জনীয় বিষয়গুলি মেনে চলার জন্য পরামর্শ দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
