নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শমূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলা সদর বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান। এ সময় অধ্যক্ষ বলেন- করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। চিকিৎসকের পরামর্শ মত ‘আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ২ হাত দুরে থাকতে হবে। ঘন ঘন সাবান ও পানি দিয়ে (২০ সেকেন্ড) হাত ধুয়ে ফেলুন। হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে দুরে থাকুন। হাঁচি-কাশির সময় টিসু বা কাপড় ব্যবহার করুন। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না। আক্রান্ত ব্যক্তি/অসুস্থ পশু-পাখির সংস্পর্শ পরিহার করতে হবে। যেখানে সেখানে থুঁ থুঁ ফেলবেন না। মাছ, মাংস ভালভাবে পরিষ্কার ও সিদ্ধ করে খেতে হবে। জনসমাগম পরিহার করুন। গণ-পরিবহণে মাক্স ব্যবহার করুন। জ্বর, সর্দি, শুকনো কাশি, মাথা, গলা ও শরীরে ব্যথা হলে দ্রæত চিকিৎসকের পরামর্শ নিন।’ লিফলেটে আইইডিসিআরের হটলাইনের ফোন নম্বরও সংযুক্ত করা হয়েছে। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন- ‘বিদেশ থেকে কোন ব্যক্তি দেশে আসলে হোম কোয়ারেন্টাইনসহ স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন।
