নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলাব্যাপী হোমিও দাতব্য চিকিৎসা সেবার একাংশ হিসেবে শ্যামনগর উপজেলার কৈখালীতে হোমিও দাতব্য চিকিৎসার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদ ভবনে হোমিও রিসার্চ ও চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদ এর সিদ্ধান্তে জেলা প্রশাসকের সহযোগিতায় হোমিও দাতব্য চিকিৎসার শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা হোমিও রিসার্চ ও চিকিৎসা কল্যাণ সমবায় সমিতির নির্বাহী চেয়ারম্যান স্বর্ণ পদক প্রাপ্ত অধ্যক্ষ ডা. এমএ জাফর সিদ্দীক। প্রতিষ্ঠানটির জেলা নির্বাহী সদস্য ডা. মাও. মাহমুদুল হাসান ইসরাফিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ভাইস ডাইরেক্টর (ডিডি) ডা. ইমরান হোসেন,
শ্যামনগর উপজেলা সাধারণ সম্পাদক ডাক্তার এম এম নুর ইলাইহি লিটন, মৌলবি আবিদুর রহমান, ডা. মাও. সাইফুল ইসলাম, ডা. নজরুল ইসলাম, ডা. বেলাল হোসেন, ডা. ফজলুল রহমান পলাশ, ডা. বিকাশ চন্দ্র, গ্রাম্য ডা. হাবিবুল্লাহ , ডা. মো. জাহাঙ্গির আলম সাগর, এসবি প্রতিনিধি মো. মনিরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য মোছা. মাজেদা খাতুন, আল-আমিন প্রমুখ।
