কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর শাহাপুর এলাকার জাফর গাজীর বাড়িতে চুরির ঘটনায় মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কালিগঞ্জ সার্কেল এএসপি জামিরুল হায়দার ও কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন শাহাপুরে জাফর গাজীর বাড়ি পরিদর্শন করেন। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে গ্রামের বিভিন্ন ব্যক্তির সাথে আলোচনা করেন।
এ সময় ইউপি চেয়ারম্যান কন্যা সাফিয়া পারভীন, আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আহমদ সুরুজ, আ: রহমান মোল্যা, নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উলেখ্য, গত ১৮ ফেব্রæয়ারি গভীর রাতে কালিগঞ্জের শাহাপুর এলাকার জাফর গাজীর বাড়িতে চুরি সংঘটিত হয়।
এ সময় ওই বাড়ি থেকে তিনটা মোটরসাইকেল, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা হলে শুক্রবার কালিগঞ্জ সার্কেল এএসপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তে ওই এলাকা পরিদর্শন করেছেন।
