ঢাকাFriday , 13 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৩ গাঁজা ব্যবসায়ী আটক


March 13, 2020 9:14 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে পৃথক অভিযানে ৩ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আশাশুনি থানা অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তাদের আটক করা হয়। বিশেষ অভিযান পরিচালনাকালে এএসআই মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে সন্তোষ ঘোষের ছেলে লিটন ঘোষ ও শঙ্কর ঘোষের ছেলে জয়কে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করেন। এ সময় তাদের হেফাজতে থাকা ৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১১(৩)২০ নং একটি মামলা রুজু করা হয়েছে। একই রাতে এএসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্সের পাইথালী গ্রাম থেকে হাজীডাঙ্গা গ্রামের আলাউদ্দীন সরদারের ছেলে বাবু সরদারকে বিক্রির সময় ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। তার বিরুদ্ধেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ১২(৩)২০ নং একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।