ঢাকাThursday , 12 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বালুবাহী ট্রাক খাদে


March 12, 2020 11:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি টু বুধহাটা সড়কের মহেশ্বরকাটি এলাকায় সংস্কারাধীন সড়কে বালুবাহী ট্রাকের চাকা বসে পাশের মৎস্য ঘেরে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। পরে স্থানীয় জনগণ দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজবাড়ি জেলার পাকসিয়া থেকে বালু নিয়ে চাপড়ার উদ্দেশ্যে রওনা হওয়া (যশোর-ট-১১-৫১৫০) বালুবাহী ট্রাকটির চাকা বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মহেশ্বরকাটি এলাকায় সংস্কারাধীন রাস্তার পাশে নরম মাটিতে বসে গিয়ে ধীরে ধীরে পাশের মৎস্য ঘেরে পড়ে। স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে দ্রæত চালক ও হেলপারকে উদ্ধার করে। পরে ঘেরের খাদে পড়া দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।