ঢাকাWednesday , 11 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার তালায় পুকুরে নবজাতকের গলাকাটা লাশ


March 11, 2020 11:09 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় একটি পুকুর থেকে নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার আলাদীপুর গ্রামের ব্যবসায়ী আকরামুলের পরিত্যক্ত পুকুর থেকে নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,এলাকার মুসাল্লীরা জোহরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ঐ পুকুরে গলা কাটা অবস্থায় একটি শিশুর লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। তবে শিশুর বাবা ও মা কে তা এখনও শনাক্ত করা যায়নি।
এদিকে গত কয়েক মাস আগে উপজেলার জাতপুর বিশ্বাস বাড়ির বাঁশ বাগানে ও জেয়ালা গ্রামের খালে অর্ধ-গলিত নবজাতক শিশুর লাশ পাওয়া যায়। প্রতিনিয়ত এমন শিশুর লাশ পাওয়ার কারণে এলাকায় চাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকাবাসী খবর দেওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। বাচ্চাটির কার তা শনাক্ত করার জন্য তদন্ত চলছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।