সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগরে ২০১৯ সালে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জি.পি.এ-৫ প্রাপ্ত ২৬ জন ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকাল ৪ টায় ইউনিয়নের ভেটখালী বাজারে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এজেন্ট শাখা এ সংবর্ধনার আয়োজন করে। এ সময় ছাত্র/ছাত্রীদের ক্রেস্ট, ক্যালেন্ডার প্রদান ও ব্যাংক শাখায় ব্যাংক কর্তৃক প্রদানকৃত দুই শত টাকার হিসাব খুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক শ্যামনগর শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান গোলদার, সিনিয়র অফিসার মো. মারুফ হোসেন, ভেটখালী এজেন্ট ব্যাংক শাখার পরিচালক মো. শাহজাহান সিরাজ শিমুল, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, এজেন্ট শাখা ব্যবস্থাপক মো. সেলিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
