ঢাকাWednesday , 11 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গণ শুনানিতে ভোগান্তি কমেছে মানুষের


March 11, 2020 8:40 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় স্বল্প সময়ে ইউএনওর গণ শুনানিতে ভোগান্তি কমেছে সাধারণ মানুষের। বুধবার (১১ মার্চ) গণ শুনানিতে প্রায় ২৫টির মতো দায়ের করা অভিযোগের সমাধান করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। নাগরিকের অধিকার নিশ্চিত করতে এবং স্বল্প সময়ে সেবা পৌঁছে দিতে জেলা ও উপজেলা প্রশাসনের নেওয়া গণ শুনানি গ্রহণের উদ্যোগে সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। এখন আর বিচার পেতে কিংবা কোন সমস্যা সমাধানের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না সেবা গ্রহীতাদের।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নাগরিক সেবার মান বৃদ্ধি করতে এবং হয়রানি কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। আর এই কর্মসূচি বাস্তাবায়নের লক্ষে সপ্তাহের একদিন (বুধবার) সরাসরি জনগণের সমস্যা শুনে সমাধান করা হয়ে থাকে। আর এতে অল্প সময়ে সমস্যা সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

হয়রানিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক দেশ গড়তে কাজ করে যাচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের গণ শুনানি গ্রহণের কার্যক্রমের সূত্র ধরে তারই ধারাবাহিকতায় দেবহাটা উপজেলায় ২০১৮ সালে চালু হয় গণ শুনানি কার্যক্রম। বর্তমান এই কর্মকান্ড চলমান রয়েছে। সপ্তাহের প্রতি বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গণ শুনানি পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশে সরকারের প্রতিটি দপ্তরে নাগরিকের অধিকার প্রদানে হয়রানি, দুর্নীতি, অনিয়ম প্রতিরোধে গণ শুনানি চালু হয়। পরে এটি জনপ্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আসেন এই শুনানিতে।

এতে উভয় পক্ষের কাছে সরাসরি উন্মুক্তভাবে সমস্যার বিষয়গুলো জেনে তা দ্রæত সময়ে সমাধান করা হচ্ছে। ইউএনও সাজিয়া আফরীন বলেন, গণ শুনানিতে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দাবির বিষয় নিয়েও আসছেন সাধারণ মানুষ।

অনেকে আসেন জমিজমার সমস্যা নিয়ে, পানি নিষ্কাশন সমস্যা, নারী নির্যাতন প্রতিরোধ, গৃহনির্মাণ, আর্থিক সহযোগিতা ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষ আসেন গণ শুনানিতে। তবে ধীরে ধীরে মানুষ গণ শুনানির বিষয়ে খুশি হয়ে এবং দ্রæত বিষয়গুলোর সমাধান হচ্ছে জানতে পেরে সমস্যা সমাধানের জন্য আসছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।