খলিষখালী (তালা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে সরকার বরাদ্দকৃত বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদানের জন্য আইডি কার্ড যাচাই-বাছাইয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১০ টা থেকে খলিষখালী আক্তারুজ্জামান কারিগরি কলেজ মাঠে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় তালা উপজেলার সমাজসেবা অফিসার শেখা আব্দুল আওয়াল, খলিষখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আসাদুল ইসলাম, সাংবাদিক এম এম জামান মনি, ইউপি সদস্য জালাল মোড়ল, পঙ্কজ রায়, সবুর সরদার, ওসমান শেখ, উত্তম দে সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
