ঢাকাTuesday , 10 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন


March 10, 2020 9:43 pm
Link Copied!

শ্যামনগর ব্যুরো: ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্যের আওতায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি সংস্থা ‘নবলোক’ এর বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, নবলোক প্রকল্প সমন্বয়কারী আব্দুল গফুর, প্রকল্প কর্মকর্তা আবু কাছেদ প্রমুখ।

এছাড়া একই কর্মসূচীতে শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, ঈশ্বরীপুর, আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে স্ব-স্ব ইউপি চেয়ারম্যান গণের উপস্থিতিতে সংশি¬ষ্ট ইউনিয়নের প্রকল্প ফ্যাসিলেটেটর নাছিমা খাতুন, কাজী হাসিবুল হাসান, শামীমা খানম ও রেহানা পারভীন উপস্থিত ছিলেন।
সুশীলন: শ্যামনগরে বেসরকারি সংস্থা ‘সুশীলন’ নবযাত্রা প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’- এ প্রতিপাদ্যের আওতায় গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সুশীলন নবযাত্রা যৌথ আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে র‌্যালি, আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাবুরা ইউপি চেয়ারম্যান জি,এম মাসুদুল আলম, সুশীলন এফএফ রিগ্যান বিশ্বাস, নবলোক প্রকল্প কর্মকর্তা আবু কাছেদ, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশিষ্ট সমাজ সেবক নুর মোহাম্মাদ, ইউডিসি কবিরুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।