ঢাকাTuesday , 10 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের উন্মুক্ত বাছাই


March 10, 2020 9:56 pm
Link Copied!

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীদের উন্মুক্ত বাছাই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০মার্চ) সকাল ১০টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা-ভোগী উন্মুক্ত বাছাই অনুষ্ঠানের উদ্বোধন করেন কুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।

এ সময় বাছাই কার্যক্রমে দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, ইউনিয়ন সমাজকর্মী মাইনুল ইসলাম, ইউপি সদস্যা শিরিনা রসুল ও শ্যামলী রানী, ইউপি সচিব মো. খালিদ হাসান খান, ইউপি সদস্য গোলাম রব্বানী, আমিরুল ইসলাম, রওনাক-উল ইসলাম (রিপন), প্রেম কুমার, অচিন্ত কুমার মন্ডল, ভরত চন্দ্র সরকার ও বিকাশ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।