ঢাকাTuesday , 10 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি ব্যাংক কর্মকর্তা গ্রেফতার


March 10, 2020 10:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তা ইব্রাহিম হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত আয়ুব আলী সরদারের ছেলে। ইব্রাহিম হোসেন ইসলামী ব্যাংকের ঢাকার মিরপুর শাখায় কর্মরত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম হোসেনকে কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক ফেরদৌস আনাম ও ঢাকার মিরপুর থানা পুলিশের যৌথ অভিযানে মিরপুর এলাকা থেকে সোমবার গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও ৪ টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।