ঢাকাTuesday , 10 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


March 10, 2020 10:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও দুর্যোগ ঝুঁকি-হ্রাস বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে ও ‘‘নবযাত্রা’’ ইউএসএআইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র গাড়িতে সাইরেন বাজিয়ে জনসাধারণকে সচেতন করা হয়। র‌্যালি শেষে উপজেলা মাঠে ভূমিকম্প ও অগ্নিকাÐ বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার নাজিম উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন দ্রæত নেভানো ও আহতদের উদ্ধার পরবর্তী চিকিৎসা সেবা প্রদানসহ প্রাথমিক বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোয়াজ আবরার, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি মুকুল কান্তি বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।