নিজস্ব প্রতিনিধি : আশাশুনির পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য সুকান্তি রায়। মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহর সভাপতিত্বে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অভিভাবক সদস্য সুকান্তি রায়, নৃপেন্দ্র নাথ মন্ডল, বিধান চন্দ্র সরকার, আক্তারুজ্জামান, স্বরক্ষিত অভিভাবক সদস্য মিনারা খাতুন, শিক্ষক প্রতিনিধি পশুপতি রায়, দেবাশীষ কুমার মন্ডল, রেখারানী সরকার, দাতা সদস্য ধীরাজ কুমার মন্ডল, প্রধান শিক্ষক অখিল চন্দ্র সানা উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতি পদে সুকান্তি রায় ও সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী প্রদীপ কুমার মন্ডল নমিনেশন পত্র জমা দিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। গোপন ব্যালট ভোটে সুকান্তি রায় ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপরপ্রার্থী প্রদীপ কুমার মন্ডল ৩ ভোট পান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুল হক, কৃষকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এস এম সাহেব আলি, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ।
