ঢাকাTuesday , 10 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


March 10, 2020 10:24 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আশাশুনি সরকারি কলেজ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ প্রতিযোগিতার আয়োজন করে।

উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অক্সফ্যাম বাংলাদেশ ও চ্যানেল আই’র সহযোগিতায় প্রতিযোগিতায় উপজেলার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল, বুধহাটা বিবিএম কলে. স্কুল দল, গুনাকরকাটি কামিল মাদরাসা দল, বড়দল আফতাব উদ্দিন কলে. স্কুল দল, দরগাহপুর এসকেআরএইচ কলে. স্কুল দল, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় দল, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল ও আশাশুনি সরকারি কলেজ দলের বিতার্কিক দল অংশ নেয়। প্রতিযোগিতায় দরগাহপুর কলে. স্কুল দল সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলা চ্যাম্পিয়ন ও গুনাকরকাটি কামিল মাদরাসা দল রানার্সআপ হয়েছে।

শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে দরগাহপুর দলের দলপতি জ্যোতি। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ ড. মিজানুর রহমান। বিচারক ছিলেন দুপ্রক আশাশুনি উপজেলা সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, অধ্যাপক তুপ্তিরঞ্জন সাহা ও একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান। সদস্য সচিবের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।