নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ঈঙঠওউ-১৯ (এন করোনা) ভাইরাস সম্পর্কিত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন, মেডিকেল অফিসার ডা. শহিদুল্লাহ ও এমওডিসি ডা. মিঠুন বিশ্বাস। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ইমাম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
