ঢাকাMonday , 9 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি মমতাজের মামলায় আটক শ্যামনগরের যুবক

admin
March 9, 2020 11:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের দায়েরকৃত মামলায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মাসুম বিল্লাহ সোহাগ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শ্যামনগর থানা পুলিশের সহযোগিতায় সিঙ্গাইর থানা পুলিশ তাকে আটক করে। থানা সূত্র জানায়, ‘মানিকগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগম সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য স্টাটাস দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মাছুম বিল্লাহ সোহাগকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে শ্যামনগর থানা পুলিশের সহায়তায় সিঙ্গাইর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে পুলিশ ওই যুবককে নিজ বাড়ি থেকে আটক করে। আটক সোহাগ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘এমপি মমতাজ বেগমকে উদ্দেশ্য করে ফেসবুকে আপত্তিকর মন্তব্য স্টাটাস দেয় মাছুম বিল্লাহ সোহাগ। এ ঘটনায় মমতাজ বেগমের পক্ষে সিঙ্গাইর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান সিঙ্গাইর থানায় গত ৫ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১), ২৯(১) ও ৩১(১) ধারায় ১২ নং মামলা করেন’। এ বিষয়ে সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সত্তার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আটক যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।