খাজরা (আশাশুনি) প্রতিনিধি : গত শনিবার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের সার্বিক ব্যবস্থাপনায় দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও প্রজেক্টরের মাধ্যমে ৭ মার্চের ভাষন প্রদর্শন করা হয়। সন্ধ্যা ৭টায় ইউনিয়ন পরিষদ চত্তরে বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও ভাষন প্রদর্শন করা হয়। এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য জালাল মোড়ল,মুক্তিযোদ্ধা আব্দুল বারী,আব্দুল কুদ্দুস,শিবপদ মন্ডল,আনারুল ইসলাম,সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মী। আলোচনা সভায় ৭ই মার্চের ভাষনের তাৎপর্য,বঙ্গবন্ধুর জীবনী,স্বাধীনতা লাভ ইত্যাদি বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
