ঈশ্বরীপুর প্রতিনিধি: ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার, এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ সুদিন প্রকল্পের সহযোগিতায় ঈশ্বরীপুর ইউনিয়নে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। গতকাল সকাল ১০ টায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালীটি ইউনিয়ন পরিষদের হল রুমে এসে আলোচনা সভায় অংশ নেয়। সভায় ইউপি সদস্যা হালিমা কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আজিজুর মোড়ল, ইউপি সচিব নাজমুল আলম। আলোচনা শেষে সুদিন প্রকল্পের সফল কর্মীদের পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন সুদিন প্রকল্পের ইউ এনসি সাজ্জাদ হোসেন, ইউ এনএফ বিউটি রানী মন্ডল প্রমুখ। একই ভাবে শ্যামনগর, কাশিমাড়ী, মুন্সিগঞ্জ, আটুলিয়া ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
