ঢাকাSaturday , 7 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানব দেহ সুস্থ রাখতে হলে রান্নায় সরিষার তেলের বিকল্প নেই-বিনা সরিষা-৪ এর মাঠ দিবসে মহাপরিচালক বীরেশ কুমার গোস্বামী

admin
March 7, 2020 9:55 pm
Link Copied!

নিজস্ব প্রতনিধি: বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষার জাত বিনা সরিষা-৪ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে মাঠ দিকস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা’র কলারোয়া উপজেলার ঝাপাঘাট এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র’র বাস্তবায়নে ও রাজস্ব খ্যাতের অর্থায়নে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র ড. মো. রোক্নূজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক ডা. বীরেশ কুমার গোস্বামী। এসময় তিনি বলেন, ‘ মানব দেহ সুস্থ রাখতে হলে রান্নায় সরিষার তেলের বিকল্প নেই। কৃষকদের কারণেই দেশ আজ অর্থনীতিতে স্বয়ংসম্পন্ন। কৃষকদের মাঝে বিনা সরিষা-৪ আলোড়ন সৃষ্টি করেছে। দিন দিন কৃষক বিনা উদ্ভাবিত বিনা সরিষা-৪ চাষে ঝুঁকছে। বিনা সরিষা-৪ বীজ সংরক্ষণে কৃষকদের প্রতি আহŸান জানান তিনি।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক বিনা ময়মনসিংহ ড. মো. মন্জুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরা উপপরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস, কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাসীন আলী, বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল আরাফাত তপু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমীর কুমার ঘোষ, শেখ আবুল হাসান, কৃষক মিলন হোসেন, কৃষক আশরাফ আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র’র এসও সেলিম রেজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।