ঢাকাSaturday , 7 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষিতে সম্প্রসারণযোগ্য জাতসমূহের চাষাবাদসহ ভিন্ন ভিন্ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin
March 7, 2020 9:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: বিনা উদ্ভাবিত ব্রাউস ধান, তিল ও মুগের সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা বিনা উপকেন্দ্র’র ট্রেনিং হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র ড. মো. রোকনূজ্জামান। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র’র বাস্তবায়নে ও রাজস্ব খ্যাতের অর্থায়নে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক ডা. বীরেশ কুমার গোস্বামী। এসময় তিনি বলেন, ‘বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তারা এলাকা ভিত্তিক মাটির কথা ভেবে কৃষির উৎপাদন ও কৃষকের অধিক ফলনের জন্য বিভিন্ন জাতের বীজ উদ্ভাবন করে যাচ্ছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র এ পর্যন্ত ১৭ টি ফসলের ১০৮টি জাত উদ্ভাবন করেছে। অধিক ফসল উৎপাদনের জন্য বিনা’র স্বল্প জীবনকাল জাতের বীজ চাষ করছে কৃষক। বাংলাদেশ তেল ও গম উৎপাদনে সফল হলে আমদানি বন্ধ হলে দেশ আরো দ্রæত উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে। টমেটো হচ্ছে ক্যান্সার প্রতিরোধক এবং ভিটামিন সি করোনা ভাইরাস প্রতিরোধক। তাই টমেটোর চাষ বৃদ্ধি করতে হবে ও ভিটামিন সি বেশি বেশি খাওয়ার আহŸান জানান তিনি।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক বিনা ময়মনসিংহ ড. মো. মনজুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরা উপপরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল আরাফাত তপু প্রমুখ। গ্রীষ্মকালীন মুগের উন্নত নতুন জাত। বিনা মুগ ৯, তিলের উন্নত জাত বিনা তিল-১ ও ২ এবং নাবি রোপন উপযোগী উফশী বোরো ব্রাউস ধানের জাত বিনা ধান ১৪ জাত সমূহের উপর প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরন্ময় সরকার, তারকনাথ বিশ্বাস, সোহরাব হোসেন ও তাপষ কুমার রায় প্রমুখ। বিনা উদ্ভাবিত ব্রাউস ধান, তিল ও মুগের সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ৯০ জন কৃষক ও ১০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেয়। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কৃষি উপসহকারী ও কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল আরাফাত তপু। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র’র এসও সেলিম রেজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।