ঢাকাSaturday , 7 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে অজ্ঞান পর্টির কবলে বেসরকারি সংস্থার কর্মকর্তা

admin
March 7, 2020 10:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন মামুনুর রশিদ (৩৫) নামে এক যুবক। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার আতুলনগর গ্রামের হাফেজ মুনসুর আহমেদের ছেলে। মামুনুর রশিদ কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ানে অবস্থিত এসিআই অ্যাগ্রো লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মামুনুর রশিদ জানান, তিনি শুক্রবার সন্ধ্যায় এমআআর পরিবহণের ঢাকার শ্যামলী কাউন্টার থেকে কালিগঞ্জে কর্মস্থলে আসার জন্য গাড়িতে ওঠেন। পথিমধ্যে পাশের যাত্রী তাকে কোমল পানীয় পান করতে দেন। সেটি পান করার পর অজ্ঞান হয়ে যান তিনি। অজ্ঞান অবাস্থায় সকালে কালিগঞ্জে পরিবহণ কাউন্টারে পৌছানোর পর কিছুটা সুস্থ হয়ে পরিবহণের সুপারভাইজার ও সহকর্মীদের সহায়তায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন। যাত্রীবেশী দুর্বৃত্ত তার নিকট থেকে নগদ ১ হাজার ৫শ’ টাকা ও একটি রেডমি এমআই ৬ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে গেছে। মামুনুর রশিদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।