নিজস্ব প্রতিনিধি : ৭ মার্চ জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ স্মরণে আশাশুনিতে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমও ডা. দীপন বিশ্বাসের সভাপতিত্বে ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ সেই ভাষণ স্মরণ করে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. রোহিত পাটোয়ারী, স্যানেটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, স্বাস্থ্য পরিদর্শক মাহাবুবুর রহমান, আবু মুছা, এমটিইপিআই দিলিপ ঘোষ, প্রধান সহকারী চৌধুরী রোকনুজ্জামান মিলন, সিএইচসিপি বজলুর রহমান, স্বাস্থ্য সহকারী সঞ্জয় মÐল, রবীন্দ্র নাথ দে, সাইফুল্লাহ কবীর প্রমুখ। স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপনের পরিচলনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সহস্বাস্থ্য পরিদর্শক সিরাজুম মুনির ও গীতা পাঠ করেন স্বাস্থ্য সহকারী কাজল কৃষ্ণ মন্ডল। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন সহস্বাস্থ্য পরিদর্শক সিরাজুম মুনির।
