নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাব ও জেলা লেডিস ক্লাবের দ্বিতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সুসজ্জিতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে এই কাজ উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সারাদিনের কর্মব্যস্ততা শেষে মানসিক প্রশান্তির একটি জায়গা হলো অফিসার্স ক্লাব। এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তার পূর্বের দুইজন জেলা প্রশাসকের প্রতি অফিসার্স ক্লাবের কাজ শুরু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
