নিজস্ব প্রতিনিধি : সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গনে মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। এ সময় বিভাগীয় কমিশনার মেলার সার্বিক চিত্র দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। আয়োজক এবং স্টল মালিকদের ধন্যবাদ জানান। সেই সাথে আশা প্রকাশ করেন, আগামীতে আরও অধিক পণ্য এবং কোয়ালিটি পণ্য আসবে এই মেলার মাধ্যমে। পণ্যের মান যদি ঠিক থাকে তাহলে ব্যাবসা ধরে রাখা যাবে উল্লেখ করে উদ্যোক্তাদের পণ্যের মানের উপর গুরুত্ব দিতে বলেন বিভাগীয় কমিশনার। আগামীতে এই মেলা আরও যাকযমকপূর্ণ হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
