ঢাকাFriday , 6 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুজিববর্ষ উপলক্ষে আইটি এক্সপার্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

admin
March 6, 2020 10:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলায় ১৪শ’ জন আইটি এক্সপার্ট প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) দুপুর ১২ টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার কর্মমুখী শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, ‘সময়ের সাথে তাল মিলিয়ে তথ্য-প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারলেই কেবল বিশ্ববাজারে টিকে থাকা যাবে’। জেলা প্রশাসকের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভাগীয় কমিশনার প্রশিক্ষণার্থীদের মনোযোগের সাথে প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দেন। এছাড়াও তিনি আশা প্রকাশ করেন এই প্রশিক্ষণার্থীরা দেশের সম্পদে পরিণত হবে। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরার পাশাপাশি ডিজিটাল সাতক্ষীরা ও গঠিত হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।