নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা প্রশাসনের ১১ থেকে ১৬ তম ও ১৭ থেকে ২০ তম গ্রেডের কর্মচারীগণের বার্ষিক ৬০ ঘন্টা প্রশিক্ষণ মডিউল এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) সকাল ১০ টায় সার্কিট হাউস মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার ড.মু. আনোয়ার হোসেন হাওলাদার। এ সময় বিভাগীয় কমিশনার নতুন টেকনোলজির সাথে কর্মচারীদের খাপ খাইয়ে দক্ষতা বৃদ্ধির কথা বলেন। তিনি আরও বলেন, আগ্রহ থাকলেই কেবল নতুন টেকনোলজি সম্পর্কে ভালো জ্ঞান অর্জন সম্ভব। বিদ্যমান আইন কানুনের সাথে খাপ খাইয়ে দক্ষতা অর্জনের জন্য এবং দ্রæততম সময়ে মানুষকে সেবা প্রদানের জন্য বিভাগীয় কমিশনার সবাইকে দিক-নির্দেশনা দেন।
মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) বিকেল ৪ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আবৃত্তি উৎসবের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।
