নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে মহানন্দ ঢালী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাগবাটি গ্রামে গুরুপদ চন্দ্র ঢালীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৬ মার্চ) সকাল সোয়া ১০ টার দিকে মহানন্দ ঢালী বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতে বৈদ্যুতিক মোটরে পানি উঠানোর জন্য সুইচ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম মহানন্দ ঢালীকে পৌনে ১১ টার দিকে মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
