ঢাকাThursday , 5 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা

admin
March 5, 2020 9:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয় মহিলা মহিলা সংস্থার চেয়ারম্যান কাউন্সিলর জ্যোৎস্না আরা, নারী নেত্রী বেগম মরিয়ম মান্নান, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, মহিলা অধিদপ্তরের রাজিয়া সুলতানা, ব্র্যাক প্রতিনিধি নাসিমা বেগম, পুলিশ সুপার প্রতিনিধি রেজাউল ইসলাম প্রমুখ। সমাবেশে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠনের ব্যানার প্লাকার্ডসহ প্রায় ২শ’ নারী পুরুষসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, নারী মুক্তির আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলন। নারী দিবসের আজকের এই সমাবেশ বলে দেয় দেশে নারী জাগরণ সৃষ্টি হয়েছে। আর তা সম্ভব হয়েছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের জন্য। বাংলাদেশে প্রগতিমনা নারীদের হাত ধরেই অসংখ্য আন্দোলন গড়ে উঠেছে। সমাজতান্ত্রিক-বৈষম্যহীন-শোষণমুক্ত সমাজ বিনির্মাণ ছাড়া নারীর পূর্ণ মুক্তি সম্ভব না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।