নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ ) সাতক্ষীরা পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে সকাল সাড়ে ৯ টা থেকে ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সচিব সাফি আহমাদ সমর্থিত অভিভাবক সদস্য কাজী আলমগীর হোসেন, শেখ আব্দুর রাজ্জাক, মো. মোশারফ হোসেন, সালমা পারভীন ও লুৎফর রহমান পূর্ণ প্যানেল জয় লাভ করেছেন। ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট অভিভাবক ভোটার সংখ্যা ৩শ’ ২৯ জনের মধ্যে ১শ’ ৮৬ জন উপস্থিত হয়ে তাদের পছন্দের ব্যক্তিদেরকে ভোটাধিকার প্রয়োগ করেন। র্যাংকিং এর ভিত্তিতে ফলাফলে কাজী আলমগীর হোসেন ১শ’ ২৩ ভোট, শেখ আব্দুর রাজ্জাক ১শ’ ২৩ ভোট, মো. মোশারফ হোসেন ১শ’ ১৭ ভোট, সালমা পারভীন ১শ’ ১৫ ভোট, লুৎফর রহমান ১শ’ ১৩ ভোট, আসাদুল হক ৬৪ ভোট, কুলসুম আকতার ৬৩ ভোট, আকতার হোসেন ৬১ ভোট, মো. হাবিবুর রহমান ৬০ ভোট ও মীর মঈনুল ইসলাম ৫৩ ভোট পান। ম্যানেজিং কমিটির শিক্ষক সদস্য হিসেবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন সহকারী শিক্ষক শংকর প্রসাদ ঘোষ ও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়, শিক্ষিকা সদস্য হিসেবে রোজিনা আফরোজ ও রাবেয়া খাতুন নির্বাচিত হয়েছেন। ম্যানেজিং কমিটির নির্বাচনে সার্বক্ষনিক উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন কৃষি অফিসার রঘুজিত গুহ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকার।
