ঢাকাThursday , 5 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় আঞ্চলিক হাজী কল্যাণ সম্মেলন অনুষ্ঠিত

admin
March 5, 2020 9:48 pm
Link Copied!

ঝাউডঙ্গা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় হাজী সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১০টায় আঞ্চলিক হাজী কল্যাণ পরিষদের আয়োজনে ওয়ারিয়া বাইতুন নূর জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মাও. আলমগীর হোসেন’র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সম্মেলনে ঝাউডাঙ্গা আঞ্চলিক হাজী কল্যাণ পরিষদের সভাপতি প্রোফেসর আব্দুল রহিম’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, খুলনা আল হেরা জামে মসজিদের ইমাম রিয়াদুল ইসলাম শফীক। অনুষ্ঠানে কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নওশের, ড. আব্দুল আজিজ, সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইউনুচ আলী, প্রোফেসর আব্দুল মুজিদ, মোহাম্মদ আলী সিদ্দিকী, আজিজুর রহমান, আকবর আলী, আব্দুল আজিজ, মহিউদ্দিনসহ আরো ওয়ালামে কেরামগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মীনা, মুজদালিফা ও আরাফাত স্মৃতি চারণসহ সমসাময়িক সামাজিক সমস্যা নিরসনে হাজীদের ভূমিকাসহ কোরআন ও হাদিস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝাউডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল বারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।