নিজস্ব প্রতিনিধি : কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল ও বেগমগঞ্জের ছাত্রলীগ নেতা রাকিবের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে আশাশুনি জনতা ব্যাংক চত্বরে উপজেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন। যুগ্ম-সম্পাদক মিজানুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলাম, সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ, সেক্রেটারি তানভীর রহমান রাজ, যুবলীগ নেতা আমিরুল ইসলাম ও রানা। এ সময় ছাত্রলীগ নেতা এমডি রাসেল, আলামিন হোসেন, সুমন, শাহরুল, শান্ত ও মিজানসহ স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । এর আগে একটি বিক্ষোভ মিছিল জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
