কলারোয়া অফিস : ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ শীর্ষক ¯েøাগানে কলারোয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে প্রচারণামূলক নারী সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন ও সংশ্লিষ্টরাসহ বিপুল সংখ্যক নারী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
