নিজস্ব প্রতিনিধি : ‘মুজিব শত বর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ’ ¯েøাগানকে সামনে রেখে আশাশুনিতে হাম রুবেলা ক্যাম্পেইন-২০২০ বাস্তবায়নে উপজেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজস্ব হলরুমে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
স্বাস্থ্য কমপ্লেক্সের এইচ এ মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ, মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল আলম। সভায় সরকারি কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও ইমাম সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
