শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হলেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার শ্যামনগর ব্যুরো প্রধান এস এম মোস্তফা কামাল। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক গঠিত প্রধান নির্বাচন কমিশন-সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, নির্বাচন কমিশন-উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম ও নির্বাচন কমিশন নকিপুর পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী স্বাক্ষরিত প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের নামের চুড়ান্ত তালিকায় সহ-সভাপতি পদে এস এম মোস্তফা কামাল (এম.এ) নির্বাচিত ঘোষণা করা হয়। এস এম মোস্তফা কামাল শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় প্রেসক্লাব নির্বাচন কমিশনবৃন্দ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক, সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার পরিবার ও সুশীল সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন আগামী ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন এবং অন্যান্য পদগুলোতে ২ জন করে প্রার্থী রয়েছে।
