ঢাকাTuesday , 3 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শত পরিবারকে স্বাবলম্বী করার ঘোষণা সাতক্ষীরা জেলা পরিষদের

admin
March 3, 2020 10:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ১০০ জন বেকার তরুন তরুনিদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শত পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে ৬ মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আলফের দৌস আলফা, রোজিনা কান্টু প্রমুখ। জেলা পরিষদ চেয়ারম্যান এ সময় প্রেস ব্রিফিংএ জানান, জাতির পিতার জন্মশত বর্ষ উপলক্ষে তার নিজস্ব উদ্যোগে জেলার ১০০ জন বেকার তরুন তরুনিদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শত পরিবারকে স্বাবলম্বী করার জন্য আগামী ১৭ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যšত্ম ৬ মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তিনি জানান, প্রশিক্ষণ শেষে সেরা ৫ প্রশিক্ষানার্থীর মাঝে বিনা মূল্যে ল্যাপটপ প্রদান করা হবে। তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মুজিব মোরাল স্থাপন, যাত্রী ছাউনি নির্মান, মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।